মাস্কাট: বৈশ্বিক অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ওমানের অর্থনীতি উল্লেখযোগ্য স্থিতিস্থাপকতা ধরে রেখেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহমেদ আল মুসালমি। তিনি বলেন, অ-হাইড্রোকার্বন খাতের প্রবৃদ্ধি, নিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি, সরকারি ঋণ হ্রাস এবং শক্তিশালী ব্যাংকিং খাত দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। আল মুসালমি জানান, ‘ওমান ভিশন ২০৪০’-এর আওতায় অর্থনৈতিক বৈচিত্র্যকরণ, ডিজিটাল ব্যাংকিং ও আর্থিক অবকাঠামো উন্নয়নে অগ্রগতি হয়েছে। তবে ভূ-রাজনৈতিক উত্তেজনা, পরিবর্তনশীল বাণিজ্যনীতি ও প্রযুক্তিগত পরিবর্তনের কারণে ভবিষ্যতেও বৈশ্বিক অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
মধ্যপ্রাচ্য
বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও ওমানের অর্থনীতি স্থিতিশীল: সিবিও গভর্নর
প
পায়েল জাহান
16 সেপ্টেম্বর 2026, 06:32 পূর্বাহ্ন

