মধ্যপ্রাচ্য

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত

পায়েল জাহান

13 সেপ্টেম্বর 2026, 12:08 অপরাহ্ন

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত

রিয়াদ: সৌদি আরবে আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ১২ হাজার ৫৭ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে চালানো অভিযানে প্রায় ১৪ হাজার ৮০০ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনে ৭ হাজার ৫০৪ জন, সীমান্ত সুরক্ষা আইন ভাঙায় ৩ হাজার ৭৮৩ জন এবং শ্রম আইন লঙ্ঘনে ৩ হাজার ৫০৯ জন রয়েছেন। এছাড়া অবৈধভাবে সৌদি প্রবেশের সময় ১ হাজার ২৭৩ জন এবং অবৈধভাবে দেশ ছাড়ার সময় ২৫ জনকে আটক করা হয়েছে। বর্তমানে ৩০ হাজারের বেশি প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ প্রবেশে সহায়তা বা আইনভঙ্গকারীদের আশ্রয় দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ রিয়াল জরিমানা হতে পারে।

সংবাদটি শেয়ার করুন