নতুন

ব্রাজিলের তেল বিদেশিদের হাতে নয়, দেশের স্বার্থে ব্যবহারের অঙ্গীকার প্রেসিডেন্টের

পায়েল জাহান

15 সেপ্টেম্বর 2026, 09:16 পূর্বাহ্ন

ব্রাজিলের তেল বিদেশিদের হাতে নয়, দেশের স্বার্থে ব্যবহারের অঙ্গীকার প্রেসিডেন্টের

ব্রাজিলের তেল ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ বিদেশিদের নিয়ন্ত্রণে যেতে দেওয়া হবে না বলে অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। দেশের প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে দেশীয় শিল্পের বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। নির্বাচনের আগে দেওয়া বক্তব্যে লুলা বলেন, তেল ও খনিজ সম্পদ কাঁচামাল হিসেবে বিদেশে রপ্তানি না করে দেশে প্রক্রিয়াজাতকরণ ও শিল্পায়নে ব্যবহার করা উচিত। ব্রাজিলের লিথিয়াম, নিকেল, কোবাল্ট, গ্রাফাইট ও ম্যাঙ্গানিজের মতো গুরুত্বপূর্ণ খনিজের উল্লেখযোগ্য মজুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন