মধ্যপ্রাচ্য

সৌদি আরবে ১১ কোটি টন খনিজের সন্ধান, মদিনায় মিলেছে ইউরেনিয়াম

পায়েল জাহান

15 সেপ্টেম্বর 2026, 07:18 পূর্বাহ্ন

সৌদি আরবে ১১ কোটি টন খনিজের সন্ধান, মদিনায় মিলেছে ইউরেনিয়াম

সৌদি আরবের মদিনার জাবাল সাইয়িদ এলাকায় প্রায় ১১ কোটি টন খনিজসমৃদ্ধ আকরিকের সন্ধান পাওয়া গেছে। অনুসন্ধান ও ভূতাত্ত্বিক গবেষণায় পাওয়া এসব আকরিকে ভারী বিরল খনিজের পাশাপাশি উল্লেখযোগ্য মাত্রায় ইউরেনিয়ামের উপস্থিতি রয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৌদির জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমানের বরাতে এ তথ্য প্রকাশ করেছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম। দেশটির ভিশন ২০৩০ পরিকল্পনার আওতায় খনিজ ও জ্বালানি সম্পদের বহুমুখীকরণের উদ্যোগের মধ্যে এই আবিষ্কারকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সৌদি আরব একই সঙ্গে বেসামরিক পারমাণবিক কর্মসূচি ও ইউরেনিয়াম সম্পদ ব্যবহারের উদ্যোগ এগিয়ে নিচ্ছে। ফলে নতুন এই খনিজ ভাণ্ডার দেশটির ভবিষ্যৎ জ্বালানি ও খনিজ কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংবাদটি শেয়ার করুন