ইউরোপ

জার্মানির অন্যতম ধনী ব্যক্তি ক্লাউস-মাইকেল কুহনে আর নে'ই।

পায়েল জাহান

01 সেপ্টেম্বর 2026, 06:20 পূর্বাহ্ন

জার্মানির অন্যতম ধনী ব্যক্তি ক্লাউস-মাইকেল কুহনে আর নে'ই।

জার্মানির অন্যতম ধনী ব্যবসায়ী ক্লাউস-মাইকেল কুহনে ৮৯ বছর বয়সে মারা গেছেন। মৃত্যুর সময় তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল আনুমানিক ৪৯ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বখ্যাত লজিস্টিকস প্রতিষ্ঠান Kuehne+Nagel-এর বড় অংশের মালিক ছিলেন তিনি। পাশাপাশি শিপিং, বিমান পরিবহন ও অন্যান্য খাতেও তাঁর বড় বিনিয়োগ ছিল। কুহনে ও তাঁর স্ত্রী ক্রিস্টিনের কোনো সন্তান নেই। ফলে দীর্ঘদিন আগে করা উত্তরাধিকার পরিকল্পনা অনুযায়ী, তাঁর ব্যবসায়িক সম্পদের বড় অংশ সুইজারল্যান্ডভিত্তিক কুহনে ফাউন্ডেশনের অধীনে যাওয়ার কথা রয়েছে। এর ফলে প্রায় ৪৯ বিলিয়ন ডলারের এই বিশাল সম্পদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ চলে যাবে একটি ফাউন্ডেশনের হাতে, যা ইউরোপের অন্যতম বড় সম্পদভিত্তিক ফাউন্ডেশনে পরিণত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন