ভিসা ও ইমিগ্রেশন

যেসব কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা

পায়েল জাহান

22 আগস্ট 2026, 09:57 পূর্বাহ্ন

যেসব কারণে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা বাতিল হওয়ার সম্ভাব্য কারণগুলো সম্পর্কে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত দূতাবাসের এক বার্তায় বলা হয়, শিক্ষার্থীদের অবশ্যই তাদের ভিসার শর্ত মেনে চলতে হবে এবং যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী হিসেবে বৈধ অবস্থান বজায় রাখতে হবে। দূতাবাস জানায়, কোনো শিক্ষার্থী যদি পড়াশোনা বন্ধ করে দেন, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকেন অথবা শিক্ষাপ্রতিষ্ঠানকে অবহিত না করে অনুমোদিত অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান, তাহলে তার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে। এ ধরনের পরিস্থিতি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করা হয়েছে। সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের সবসময় ভিসার শর্তাবলি অনুসরণ, শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং শিক্ষার্থী হিসেবে নিজেদের বৈধ অভিবাসন অবস্থান বজায় রাখার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

সংবাদটি শেয়ার করুন